সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে শুরু হচ্ছে ‘১ম বিশ্বনাথ মিডিয়া কাপ’র। কাপ শুরুর প্রথম দাফ হিসেবে বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে লগো ও জার্সি উন্মোচন হয়। পৌর শহরের একটি অভিজাত হোটেলে আনন্দগণ পরিবেশে লটারীর মাধ্যমে টিম নির্ধারণ করা হয়। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না।
বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ ও শুভ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক নবীন সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, ইত্তেফাক ও সবুজ সিলেট প্রতিনিধি তজম্মুল আলী রাজু, সমকাল ও চ্যানেল এস ইউকে প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, উত্তরপূর্ব প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম, মজনু চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমআর টুনু তালুকদার, গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, সিলেটের দিনরাত প্রতিনিধি নূর উদ্দিন, আজকের কাগজ প্রতিনিধি জামাল মিয়া, ভোরের কুমিল্লা প্রতিনিধি আবুল কাশেম, মানবজমিন প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, আমাদের নতুন সময় প্রতিনিধি পাবেল সামাদ, ইনকিলাব প্রতিনিধি আব্দুস সালাম, আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রথম সূর্যোদয় প্রতিনিধি কামরুল আশিকী, আমার সংবাদ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরণ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৮মার্চ বিশ্বনাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উপজেলার সাংবাদিকদের অলিম্পিক ১ম বিশ্বনাথ মিডিয়া কাপ। এই টুর্ণামেন্টে ৫টি ইভেন্টে প্রতিদ্বন্ধিতা করবেন উপজেলার ৩২জন সাংবাদিক। টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ আবুল বাশার।
সিলেটভিউ২৪ডটকম/ অপু/ শাদিআচৌ-০৬




