সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন কাতারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে জালালাবাদ এসোসিয়েশন কাতারের বার্ষিক বনভোজন।


বৃহস্পতিবার (৩ মার্চ) কাতারের রাজধানী দোহার একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্টিত হল কাতার জালালাবাদ এসোসিয়েশন এর প্রস্তুতি সভা।

প্রস্তুতি সভা পরিচালনা করেন- জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী।

সভাপতিত্ব করেন- জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো. কফিল উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি মোহাম্মদ রুহেল কবির, মোখলেছুর রহমান মেম্বার, খছরু মিয়া ফংকি মিয়া, শাহজাহান মিয়া, আব্দুল হান্নান পান্না, বদরুল আলম ও জুবের খাঁন, যুগ্ম সম্পাদক আহমদ মালেক, ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী সহ-সাংগঠনিক সিরাজুল ইসলাম শাহীন হাসান আহমদ, সহ দপ্তর সম্পাদক সায়েদ আহমেদ ছাদ, অর্থ সম্পাদক বদরুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ শিপার আহমদ, তথ্য বিষয় সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন নয়ন, শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ

 

সিলেটভিউ২৪ডটকম/জেএএ/এসডি-১০