মৌলভীবাজারের কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
শনিবার বিকাল ৪টায় বহুমুখী মডেল সরকারি হাইস্কুল মাঠে শান্তির প্রতীক কবুতর উড়ি এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বিভিন্ন উপজেলার ১৬ টি দলের অংশ গ্রহনে উদ্বোধনী খেলায় রাজনগরের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব ও শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। ৩-১ গোলে রাজনগরের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র জুয়েল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, আলীনগর ইউপি
চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু।
এছাড়া উপস্থিত ছিলেন- টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সাংবাদিক জয়নাল আবেদীন, শাব্বির এলাহী, মোস্তাফিজুর রহমান, স্কাউট সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।
এ টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা থেকে ১৬ টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় ৩-১ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গলকে হারিয়ে সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব রাজনগর বিজয়ী। উদ্বোধনী খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মুজিবুর রহমান দুলু।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৭




