সিলেটের গোলাপগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে সেমিনার অনুষ্টিত হয়েছে। শনিবার নিরাপদ খাদ্য কর্তৃৃপক্ষের উদ্যোগে এ সেমিনার অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। উপজেলার কনফারেন্স হলে অনুষ্টিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাছের খান। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারন সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আ.লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনছুর আহমদ, ডা. শাহিনুর ইসলাম শাহিন, মাধ্যমিক শিক্ষা অফিসার, অভজিৎ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, হারিছ আলী, খাদ্য কর্মকর্তা উজ্জল ভট্রাচার্জ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ এনাম/ শাদিআচৌ-১১




