সিলেট নগরীর জিন্দাবাজারে আহমদ ম্যানশনের নিচতলায় যাত্রা শুরু করেছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘রহমানিয়া অপটিক্যাল এন্ড ওয়াচ’। রোববার (৬ মার্চ) বেলা ৩টায় দোয়া মাহফিল শেষে ও আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
দোয়া মাহফিল ও উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান ওয়েছ খছরু এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরোপ্রধান ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
তারা বলেন, ‘তরুণ সমাজ ব্যবসা-বাণিজ্যের প্রসারে অগ্রণী ভূমিকা রাখছেন। সরকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের উচিত তরুণ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো। তাদের সহযোগীতা করা। এসময় তারা রহমানিয়া অপটিক্যাল এন্ড ওয়াচ প্রতিষ্ঠানটির জন্য শুভকামনা জানান। সৎভাবে ব্যবসা পরিচালনার পরামর্শ দেন।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন উত্তর কাজীটুলা জামে মসজিদের মোয়াজ্জিন রাকিব আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একাত্তরের কথা পত্রিকার প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আরটিভির ক্যামেরাপার্সন এস এম সুজন, রহমানিয়া অপটিক্যাল ও এন্ড ওয়াচের কর্ণধার লায়েক আহমদ ও মিফতাহ উদ্দিন আহমদ মিয়াদ, মানবকণ্ঠ পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়, সাবেক ব্যবসায়ী নেতা আব্দুল মুনিম, প্রবাসী বাপ্পী আহমদ, এহিয়া আহমদ, উজ্জ্বল চৌধুরী, সাংবাদিক মেহেদী হাসান মিজু, রুবেল আহমদ, জয়ন্ত কুমার দাস, মো. আশরাফ উল্লাহ ইমন মিনহাজ উদ্দিন আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




