সিলেট নগরীর জেলরোডস্থ পানসী ইন রেস্টুরেন্টের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৬ মার্চ) রাত নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, হোটেল পানসীর ইন রেস্টুরেন্ট সংলগ্ন গলিতে একটি কলোনি ও ফার্নিচারের কারখানায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।


রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছিলো।

আগুন নিয়্ন্ত্রণে আনতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/পিডি