রাশিয়ায় সম্প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড নিউজ। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে রুশ কর্তৃপক্ষ বিদেশি এবং সে দেশের স্বাধীন গণমাধ্যমে প্রবেশে বাধা দিচ্ছে।
শুক্রবার রাশিয়ার সংসদে ‘ভুয়া ও মিথ্যা’ খবর ছড়ালে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ন করা হয়।
এমন আইন পাসের পর বিবিসি নিউজ রাশিয়ায় তাদের সকল সাংবাদিক এবং সহযোগী কর্মীদের কার্যক্রম সাময়িক স্থগিত করে।
সম্প্রচার বন্ধের পর রাশিয়ায় বিবিসির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৯
সূত্র : গার্ডিয়ান




