দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার (৬ মার্চ) সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
নগরের জিন্দাবাজারে কবি নজরুল মিলনায়তনে বিকালে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেন, তথ্যের অবাধ ছড়াছড়ির এই সময়ে কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় তা চিহ্নিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিভ্রান্তিকর তথ্য সংবলিত নানা সংবাদ অনলাইনে ভাইরাল হয়। যা অনেক সমস্যা-সংকটের সৃষ্টি করে। এই বাস্তবতায় মূল ধারার গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতাকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করতে হবে। সেই দায়িত্বশীল সাংবাদিকতাকে এগিয়ে নিচ্ছে দৈনিক দেশ রূপান্তর। বক্তারা দেশ রূপান্তরের সাফল্য কামনা করে বলেন, সংবাদপত্র শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে পত্রিকাটি এগিয়ে যাক।
দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের লিডিং ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ বনমালী ভৌমিক, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবদুর রাজ্জাক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম মেম্বার মোকাদ্দেস বাবুল, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর, সাংবাদিক রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, লিডিং ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার লুৎফুর রহমান, সাংবাদিক তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, উজ্জ্বল মেহেদী, ফয়সল আহমদ বাবলু, সজল ঘোষ, মনিকা ইসলাম, ফয়জুল আহমদ, বাপ্পা মৈত্র, নুরুল ইসলাম, পল্লব ভট্টাচার্য্য, মিঠু দাস জয়, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কর্মকর্তা জামাল আহমদ চৌধুরী, ইকবাল হোসেন আনা, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামাল, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-১১




