মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মস‚চির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাসহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কমলগঞ্জ প্রেসক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সোমাইয়া আক্তার, ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম. মাহবুবুল আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদারসহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উপজেলায় সরকারি বেসরকারি ভবন ও গুরুত্বপ‚র্ণ স্থাপনায় আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রচার, আলোচনা সভা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/পিডি