‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেতৃত্বদের অংশ গ্রহনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়।
র্যালী শেষে নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা আক্তার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব।
স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।
উপজেলা তথ্য কর্মকর্তা রুহানী আক্তারের পরিচালনা বক্তব্য রাখেন- আরডিআরএসের সূচনা কর্মসূচির উপজেলা প্রকল্প সমন্বয়কারী মিজানূল হক, শিক্ষক মিতা দে, সিমা কর প্রমুখ।
বক্তারা বলেন, নারীদের অগ্রযাত্রায় ক্ষমতায়নের জন্য সুশিক্ষিত হওয়ার পাশাপাশি অধিকার সম্পর্কে আরও সচেতনতার সাথে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের চ্যালেঞ্জ গ্রহণপূর্বক কাজ করলে দেশে ও সমাজের উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ট প্রচেষ্টায় অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশ গ্রহন ও অগ্রযাত্রার ব্যাপক উন্নতি হয়েছে।
নারীদের কল্যানে সরকারের সামগ্রিক উন্নয়নের সুষ্ট বাস্থবায়নে নারী-পুরুষ সবাই মিলে সমতার ভিত্তিত্বে ঐক্যবদ্ধ ভাবে এ অগ্রযাত্রাকে সমানে এগিয়ে নিয়ে যাওয়ার আহব্বান জানান বক্তারা।
অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাবিনা ইয়াসমিন ও গীতা পাঠ করেন নিপা রানী দেব। অনুষ্টানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন ক্যাটাগরির নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-৩৬




