প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজিক সংগঠন ‘কোম্পানীগঞ্জ সমাজক ল্যাণ প্রবাসী পরিষদ’র শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন ইসলামপুর পূর্ব ইউপির বাস্তবায়ন কমিটির সদস্য মো. এমরান আলী।
সভায় সিদ্ধান্ত হয় কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ইউপি সদস্য জামাল উদ্দিন, সমাজকল্যাণ প্রবাসী পরিষদ বাস্তবায়ন কমিটির সদস্য শফিকুর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ওমান শাখার সভাপতি আবুল হোসেন, কাতার শাখার সভাপতি আব্দুল্লাহ, কোরিয়া প্রবাসী আব্দুল হাই, ফয়েজ আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-৩৮




