‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) বেলা ২টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বেলা আড়াইটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক মোঃ শামীম আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাৎ তাসলিমা বেগম।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগ’র সাধারণ সম্পাদক মোঃ সয়ফুল আলম আবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল হক, গোয়াইনঘাট থানার এসআই অজয় দাস, তথ্য আপা জান্নাতুল মাওয়া মীম প্রমূখ।

আলোচনা সভা শেষে পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-৪৪