সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, ১০ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র সালেহ আহমদ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সাবেক এই প্রবীন বিএনপি নেতাকে দেখতে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক মঙ্গলবার রাতে তাঁর বাসায় যান।
এ সময় তিনি অসুস্থ সালেহ আহমদ এর চিকিৎসার খোঁজ খবর নেন পাশাপাশি মহান রাব্বুল আলামীনের নিকট তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
এই সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সোহেল মাহমুদ, মহানগর বিএনপি নেতা রুম্মান আহমদ, সিলেট জেলা যুবদল নেতা সেলিম আহমদ সেলু, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নিয়ামত এলাহী ও সালেহ আহমদ এর পূত্র মাসুম আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০৫




