শপথ গ্রহণ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বাররা।

বুধবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুই ইউনিয়নের নব-নির্বাচিত ২৩ জন (খাজাঞ্চী ইউপির ২নং ওয়ার্ডের সদস্য ছাড়া) সদস্যকে শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুশরাত জাহান।


শপথ বাক্যপাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, লামাকাজী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আরশ আলী গণি।

অনুষ্ঠানে নব-নির্বাচিত সদস্যদের মধ্যে শপথ গ্রহন করেন লামাকাজী ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত আসনের সদস্য সোহাদা বেগম, ২নং সংরক্ষিত আসনের সদস্য আপ্তারুন নেছা, ৩নং সংরক্ষিত আসনের সদস্য দিলারা বেগম, ১নং ওয়ার্ডের সদস্য জসীম উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য আফজল হুসেন, ৩নং ওয়ার্ডের সদস্য প্রতাপ পাল, ৪নং ওয়ার্ডের সদস্য শাহনুর আহমদ, ৫নং ওয়ার্ডের সদস্য চমক আলী, ৬নং ওয়ার্ডের সদস্য নেপাল চন্দ্র দে, ৭নং ওয়ার্ডের সদস্য এনামুল হক এনাম, ৮নং ওয়ার্ডের সদস্য লাল মিয়া, ৯নং ওয়ার্ডের সদস্য জিসু আচার্য্য।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ১নং সংরক্ষিত আসনের সদস্য ফুল মালা বেগম, ২নং সংরক্ষিত আসনের সদস্য সোনাবান বিবি, ৩নং সংরক্ষিত আসনের সদস্য পারবিন বেগম, ১নং ওয়ার্ডের সদস্য শফিক মিয়া, ৩নং ওয়ার্ডের সদস্য বখতিয়ার আহমদ, ৪নং ওয়ার্ডের সদস্য পংকজ বিহারী দাস, ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুর রব রাজু, ৬নং ওয়ার্ডের সদস্য রইছুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সদস্য হবিবুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক, ৯নং ওয়ার্ডের সদস্য মতিন মিয়া।


সিলেটভিউ২৪ডটকম / প্রনঞ্জয় / ডি.আর