বাংলাদেশের একটি স্বনামধন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং নিয়োগ সহযোগী প্রতিষ্ঠান জার্নিমেকারজবসডটকম’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে দক্ষতার সনদপ্রাপ্ত বিভিন্ন পেশায় দক্ষ প্রশিক্ষণার্থীদের চাকরিপ্রাপ্তির জন্য বিভিন্ন কর্ম দক্ষতা উন্নয়ন করা ও পেশাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে যৌথভাবে সহযোগিতা প্রদানের জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বুধবার (৯ মার্চ) সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজের ভবিষ্যত সহজ এবং সুন্দর করে গড়ে তোলা। নিজের কর্মদক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না তাদের সাহায্য করার জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়। যুব সমাজ এই পদক্ষেপের কারণে অনেক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/পিডি