শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের ৬ জন শিক্ষার্থী ‘পিটার হোর অ্যান্ড মোস্তাক রহমান স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া এ বিষয়টি নিশ্চিত করেন।


অ্যাওয়ার্ডপ্রাপ্তদের শিক্ষার্থীরা হলেন- স্নাতক শেষ বর্ষ থেকে ফিমেল ক্যাটাগরিতে তাসপিয়া মোহাম্মদ মেরিনা, মেল ক্যাটাগরিতে যৌথভাবে তাওফিকুর রহমান নিহাল ও মাসুম বিল্লাহ। স্নাতক প্রথম বর্ষ থেকে ফিমেল ক্যাটাগরিতে চৌধুরী আনিকা ফারাহ, মেল ক্যাটাগরিতে যৌথভাবে সাদিকুর রাহমান ও সম্রাজ পল।

অ্যাওয়ার্ড প্রদানকালে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সহযোগী অধ্যাপক ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহকারী অধ্যাপক মনযুর-উল হায়দার, প্রভাষক নাবিলা কাউসার প্রমুখ।

এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বলেন, এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পিটার ও মোস্তাক এর উপস্থিত থাকার কথা ছিল কিন্তু পিটার এর অকাল মৃত্যু ও করোনা পরিস্থিতির কারণে ট্রাস্টিদের কেউ আসতে পারেনি। নৃবিজ্ঞান বিভাগ এজন্যে কৃতজ্ঞ। আমাদের কিছু প্রচেষ্টা আছে যাতে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্দির জন্যে আরো কয়েকটি স্কলারশিপ এর ব্যবস্থা করা যায়। এ ব্যাপারে আমাদের প্রাক্তনরা এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করছি।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৪