দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট এক যুক্ত বিবৃতিতে বলেন, গত ৯ মার্চ ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সমকালে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রকাশিত সংবাদে বাংলাদেশকে সুশাসনে জোর দিতে এবং দুর্নীতির লাগাম টানতে বিভিন্ন উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ।
সংস্থাটি বলেছে- দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ ঘোষণা করতে হবে। সরকারী কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রী ও এমপিদের সম্পদে হিসাব গ্রহণ ও গণমাধ্যমে প্রকাশ, শক্তিশালী স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা না মানলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সহ দুর্নীতি সংক্রান্ত তথ্য আরো কার্যকর ভাবে যাছাই করা সহ সুশাসনের লক্ষ্যে বিভিন্ন প্রদক্ষেপ নেয়ার জোর তাগিদ দেয়া হয়েছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বর্তমান সরকার সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল করার জন্য যে উদ্যোগ নিয়েছেন ঠিক সেই মুহূর্তে আইএমএফ এর সুপারিশমালা সময় উপযোগী।
নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে আইএমএফ এর রিপোর্টের প্রশংসা ও স্বাগত জানিয়ে বলেন, অবিলম্বে দুর্নীতি রোধে আইএমএফ’র সুপারিশমালা দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-১৪




