সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সদস্য মিসবাউর রহমানের পিতা আখালিয়া নবাবী মদজিদের সাবেক মোতাওয়াল্লী শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ মার্চ) শোক বার্তায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক নাজমুল হক, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ তুহেল, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, হাসান মার্কেট ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ আব্দুল করিম, মধুবন মার্কেট কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউর রহমান, মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি আমির হোসেন বলেন, মরহুমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পাশাপাশি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভী সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন।
উল্লেখ্য, মরহুম শওকত আলী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি............রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪




