সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াইছের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম ওয়াইছ ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি-কে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার গতিশীল নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি একটা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন সংগ্রামে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম ওয়াইছ-কে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন।”


বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর
সমবেদনা জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯