জাসদের কেন্দ্রীয় সভাপতি, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি সাথে দিরাই উপজেলা জাসদ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ মার্চ রাত ৮টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা জাসদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা দিরাই পৌরসভার রাধানগর গ্রামের হক হাউসে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসদ সভাপতি, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমেদ, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ উদ্দিন মাষ্টার, আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুদ্দৌলা, দিরাই সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, দিরাই পৌরসভার কাউন্সিলর জুয়েল মিয়া, রাবিন্দ্র বৈষ্ণব প্রমূখ।
মতবিনিময় সভা শেষে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন-এর অসুস্থ পিতা অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল হক-কে দেখতে যান হাসানুল হক ইনু। এসময় তিনি অসুস্থ আব্দুল হকের খোঁজখবর নেন।
এরপর দিরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক,দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল,সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস,দিরাই কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক সুলতান ছবি,রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার,ভাটিধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাস প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১০




