জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মুজিবুল হক চন্নু এমপি সিলেট আগমন উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় সিলেট জজকোর্টের ২নং বার লাইব্রেরি হল রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, জকিগঞ্জ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক কুনু মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, আলতাফুর রহমান আলতাফ, সাবেক সদস্য ও জেলা পরিষদের মেম্বার আশিক মিয়া, আব্দুর রহমান বারাকাত, জেলা সদস্য আলী হোসেন সরকার, মোঃ দৌলা মিয়া, ইরাজ আলী, মহানগর জাপার সাবেক যুগ্ম আহবায়ক মৌলভী আবুল কালাম দুলাল, মোঃ ইউসুফ সেলু ও মুরাদ আহমদ শাহীন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলার জাপার সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিশ্বনাথ উপজেলা জাপার সিনিয়র যুগ্ম আহবায়ক শিতাব আলী, সদস্য সচিব জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা জাপার সভাপতি ইসমাঈল আলী আশিক, সহ সভাপতি মাহমুদুর রহমান বাদশা, গেয়াইনঘাট জাপার সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরকার, ফেঞ্চুগঞ্জ জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা জাপা নেতা জামাল মেম্বার, আতিকুর রহমান আতিক, ছানাউর রহমান মুছা, শামীম উদ্দিন, মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক জাপার সাবেক আহবায়ক আবুল কালাম তাপাদার, যুগ্ম আহবায়ক এস.এম শামীম আহমদ, মহানগর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আফজাল হোসেন মান্না, জাপা নেতা আব্দুল মতিন রাজু, মারুফ আহমদ, জাক্কু আহমদ, আব্দুল মালেক, আব্দুল মতিন, মনির খান, দিলোয়ার হোসেন দিলু, মঈন উদ্দিন, রাবেল আহমদ, মানিক মিয়া প্রমুখ।

আগামী ১৬ মার্চ বুধবার সকাল ১০টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬