জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে  স্বাধীনতার সুর্বনজয়ন্তি উদযাপন করা হয়েছে। কর্সুচীর মধ্যে ছিল সকাল ৯ টার জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ১০ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কলেজ থেকে শুরু করে সিলেট তামাবিল মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজে এসে শেষ হয়। সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।  বেলা ২ টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে'র সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রদর্শক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিলেট গ্যাসফিল্ড লিঃ এর পরিচালক (প্রশাসন) হেলাল উদ্দিন, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, কলেজের সাবেক সভাপতি ও প্রতিষ্টাতা সদস্য সাংবাদিক ফারুক আহমেদ, তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের সহকারী অধ্যাপক শাহআলম, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, প্রভাষক উম্মে নাসরিন খানম, প্রভাষক মাকসুদা লিলি, প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক অলকেস দে মুহিত, শিক্ষক হারুনর রশীদ, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক মাহবুবুল আলম, শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক মনির উদ্দিন, ল্যাব সহকারী গোলাম কিবরিয়া সাত্তার, শাহাবুদ্দিন, জসিম উদ্দিন, হিসাব সহকারী আব্দুর রহিম, অফিস সহকারী মাসুক আহমদ  প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৫