মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির মালিকের ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে প্রতিবন্ধী গৃহকর্মী। এ ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তার রজত ধর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের মৃত লক্ষ্মী কান্ত ধরের ছেলে।

এর আগে, গত ৫ মার্চ গৃহকর্মীরা বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।


পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী চাতলাপুর এলাকা থেকে শুক্রবার বিকেলে রজত ধরকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাব।
মামলা সূত্রে জানা যায়, রজত ধরের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো বাক প্রতিবন্ধী এক তরুণী। বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করেন রজত ধর। সম্প্রতি রজত ধরের ধর্ষণে ৬ মাসের তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

র‌্যাবের অভিযানে অভিযুক্ত রজক ধরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৯ 


সূত্র : কালের কণ্ঠ