মৌলভীবাজার কমলগঞ্জের শমসেরনগর বাজারের বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের পাইকারী ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে অভিযান করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রবিবার (১৩ মার্চ) দুপুরে অভিযানে ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযানে পঁচা বাসি ফাস্ট ফুড সংরক্ষণ, সরবরাহ বিক্রয় করা, নির্ধারিত দামের চেয়ে সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর আজাদ এন্ড সন্সকে ৫ হাজার, রাফসান ফুড ১৫ হাজার, মেসার্স সুমি এন্টারপ্রাইজ ২৫ হাজার, মেসার্স বাবুল এন্টারপ্রাইজ ১৫ হাজার টাকাসহ ৪ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ভোজ্যতেলের সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৪