গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, ক্যান্সার, হ্নদরোগ, কিডনি রোগে আক্রান্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রান তহবিল থেকে প্রাপ্ত অনুদান প্রদান অব্যাহত রেখেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (নবীগঞ্জ-বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

প্রতিদিনই নিজ আসন নবীগঞ্জ-বাহুবল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায় ও মেহনতী মানুষ অনুদানের চেক বিতরণ কররেন। কেউ কেউ আবার স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাট উন্নয়নের জন্য অনুদান নিতে আসছেন। যারাই আসছেন সবাই নগদ অর্থ, উন্নয়ন অনুদান, অসুস্থতার অনুদান নিয়ে যাচ্ছেন। করোনাকালে ও এই সাংসদ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে ছুটে গিয়েছিলেন বাড়িতে দিয়েছিলেন সহায়তার হাত।সেই সময়ের কঠিন পরিস্থিতিতে কেউ ঘর হতে বের হয়নি।


সরেজমিনে ও সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপির নবীগঞ্জ দেবপাড়া বাসভবনে দেখা যায় এমন চিত্র।

এ ব্যাপারে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি জানান, দুস্হ, অসহায় ও মেহনতী মানুষের মাঝে প্রতিদিনই নগদ অর্থ, কম্বল,এলাকার রাস্তাঘাট উন্নয়ন অনুদান, কিডনি ক্যান্সার ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের মাঝে শেখ হাসিনার (প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রান তহবিল থেকে) প্রাপ্ত প্রতি মাসে প্রায় বিশ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করছি।

তিনি জানান, গরীব অসহায় মেহনতী মানুষদের মাঝে নগদ অর্থ প্রদান, উন্নয়ন অনুদান, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত অসুস্থতার অনুদানের চেক বিতরণ অব্যাহত রয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৬