সিলেটের ওসমানীনগরে অনিয়মন্ত্রান্তিক ভাবে উপজেলা বিএনপির মনগড়া কমিটি গঠনের অভিযোগে অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সিলেট সিনিয়র সহকারী জজ বালাগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন ওসমানীনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস সৈয়দ এনামুল হক এনাম পীর।


সিন্ডিকেটের মাধ্যমে গঠিত কমিটির অভিযোগে দায়েরকৃত মামলা আদালত আমলে নিয়ে সিলেট জেলা ও ওসমানীনগর উপজেলা বিএনপির ৯ নেতার বিরুদ্ধে সমন জারি করে করেছেন।

আদালত কর্তৃক সমনপ্রাপ্ত বিএনপি নেতা হলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিদার, সাবেক সহ -সভাপতি ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, অনিয়মে অভিযুক্ত ওসমানীনগর উপজেলা বিএনপির নবঘোষিত কমিটির সভাপতি দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সহ-সম্পাদক কয়েছে চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ।

এর আগে শনিবার দলের ত্যাগী নেতাদের কৌশলে বঞ্চিত করে ওসমানীনগর উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন করে উপজেলা বিএনপির কমিটি গঠনের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিলেট বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট ডাঃ এ জাহিদ হোসেন এর কাছেও লিখিত অভিযোগ দেয়া হয়।

মামলা ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ছয় বছর পর গত ২৮ ফেব্রুয়ারী গোপন ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির কাউন্সিল সম্মন্ন করার জন্য পূর্ব থেকে সব রখমের প্রস্তুতি নেয়া হয়। সম্মেলনের দিন কয়েকেজন নেতাদের কুটকৌশলে গোপন ভোট না করে মনগড়াভাবে নিজ বলয়কে শক্তিশালী করতে সিন্ডিকেটের মাধ্যমে পকেট কমিটি গঠন করেন। গোপন ব্যালটে নির্বাচন না করে মৌখিকভাবে ভোট গ্রহণ করে ইচ্ছে মতো ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্টরা। বিষয়টি বিএনপি‘র দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি হওয়ায় স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানালেও তা কর্নপাত না করে কতিপয় নেতারা প্রকাশ্যে ইন্দন জুগিয়ে ৪০ জন কাউন্সিলরের মৌখিক ভোট গ্রহণের অভিযোগ উঠে।

মামলা বাদি পক্ষের আইনজীবি মাসউদ আহমদ চৌধুরী মহসির আদালতে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। ঘোষিত কমিটির দ্বায়িত্বপ্রাপ্তদের দলীয় সকল কার্যক্রম স্থগিতা আদেশের দায়েরকৃত পৃথক আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-৮