পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, মৌলভীবাজারে শীঘ্রই মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় হবে। বর্তমান সরকারের সময় মৌলভীবাজারে উন্নয়ন কার্যক্রম চলেই আসছে। এক হাজার কোটি টাকার মনু নদী খননের কাজ চলমান রয়েছে। এক সময়ের দুঃখ মনু নদী এক সময় আশীর্বাদে পরিণত হবে।

সোমবার মৌলভীবাজার আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, এছাড়া মাধবকুন্ড জলপ্রপাতে ক‍্যাবল কার নির্মাণ ও বড়লেখায় দেশের তিন নম্বর বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে।

সরকার বয়ষ্ক ভাতাসহ সব ভাতা চালু করা হয়েছে বলে মন্ত্রী বলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/টিএফ/এসডি-১০