হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮ কেজি ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্বার করেছে পুলিশ।

এঘটনায় বাড়ির মালিক অরুন সরকার (৫৫) কে আটক করা হয়েছে।


জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে তেলিয়াড়া (হরষপুর)পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুন সরকারের বাড়িতে রোববার রাত সাড়ে ১১টা দিকে অভিযান চালিয়ে বিশাল আকৃতির কষ্টিপাথরে শিবলিঙ্গ মুর্তি উদ্বার করে। ওজন ২৭ কেজি ৯শ গ্রাম। এসময় বাড়ির মালিক মৃত অনুকুল সরকারের ছেলে অরুন সরকার কে আটক করা হয়।

সুত্রে জানায়, কয়েক বছর আগে অরুন বাড়িতে পাকা ঘর বানাতে মাটি খুড়াখুড়ি করতে গিয়ে কষ্টিপাথরের মুর্তিটি পায়। এর পর এটি গোপন স্থানে লুকিয়ে রাখে। কিছু দিন আগে অরুন মুর্তিটি বিক্রি করতে চেষ্টা চালায়। মূর্তিটি তার বসত ঘরের পাশে গরু রাখার ঘরে একটি চটের বস্তা দিয়ে ডেকে রাখে। কিন্তু দরদামে বনিবনা না হওয়ায় বিক্রি হয়নি। এরই মধ্যে পুলিশ গোপন সুত্রে মূল্যবান মুর্তিটি অরুনের বাড়ীতে রয়েছে এখবর পুলিশ নিশ্চিত হয়ে যায়। এর পরই রোববার রাতে কষ্টিপাথরের বিশাল মূর্তিটি উদ্বারে নামে ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমানের নেতৃত্ব পুলিশ। কয়েক ঘন্টা অভিযান চালিয়ে অরুনের বসত ঘরের পাশে গরু রাখার ঘরে মাটির উপর চটের বস্তা দিয়ে মোড়ানো মুর্তিটি উদ্বার করে।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১২