‘বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত’র উদ্যোগে বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত সহ-সভাপতি মো. আলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সাহিদুল আলম শাহীন স্বল্পকালীন ছুটিতে স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার কুয়েত সিটির রাজধানী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আহাদ আম্বিয়া খোকন তত্ত্বাবধানে সংগঠনের সহ-সভাপতি রবিউল ইসলাম খানের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি শরিফ মিজান যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন রানা।
বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের দপ্তর সম্পাদক হাশেম, সমাজ কল্যাণ সম্পাদক মনসুর, শফিউল আজম, তোফাজ্জল হোসেন, ইদ্রিস আলী সোহাগ, সাহেদ চৌধুরি, লোকমান হোসেনসহ আরো অনেকে।
সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রাখায় এবং স্বল্পকালীন ছুটিতে স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/খোকন/এসডি-১৫




