সুনামগঞ্জের তাহিরপুরে পৃথক শিশু ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাটিয়েছেন আদালত।
দুই আসামি হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে আবু কালাম ওরফে কালু মিয়া (৫৫), এবং একই উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের হারুন রশিদ ওরফে ভুলা মিয়া (৬০)। ভিকটিমের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর রবিবার বিকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাটিয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, শিশু ধর্ষনের ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার তাহিরপুর উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে দুইটি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। একটি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে ১০ বছরের শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ, অপরটি সদর ইউনিয়ে একটি শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকায় শিশুদের অভিবাবকরা উদ্ধিগ্ন হয়ে পড়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / রাজ্জাক / ডি.আর




