ওসমানী স্মৃতি পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও শিক্ষানুরাগী অধ্যাপক বেলাল আহমদ আর নেই।
সোমবার বাংলাদেশ সময় দুপুরে কুয়েতস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি আত্মীয় স্বজনসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, ওসমানী স্মৃতি পরিষদ স্থায়ী কমিটির চেয়রাম্যান মাহামদুর রহমান লায়েক, ভাইস চেয়ারম্যান মুরাদুল হক চৌধুরী, সদস্য মুহাম্মদ নুরুজ্জামান, সদস্য শাহ ইমদাদুল্লাহ, ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমদ, সিনিয়র সহ সভাপতি মোঃ সুয়েজ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী।
এক শোক বার্তায় নেতৃবৃন্দরা বলেন, অধ্যাপক বেলাল আহমদ ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক, তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানী আদর্শকে বুকে লালন করে দেশ ও সমাজের জন্য কাজ করে গেছেন। আমারা হারিয়েছি আমাদের সংগঠনের একজন নীতি নির্ধারককে।
নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




