বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, আমার রাজনীতিতে কোনো স্বার্থ নেই। আমার রাজনীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য রাজনীতি করেছেন আর শেখ হাসিনা এ দেশের উন্নয়নের জন্য রাজনীতি করছেন। আমিও সেই রাজনীতিটাই শিখেছি।
সোমবার (১৪ মার্চ) বিকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের সিরাজবেগ বাজারে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত হতদরিদ্রদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
স্থানীয় আফিয়া কমিউনিটি সেণ্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকেও দেশের আর্তসামাজিক উন্নয়নে কাজ করছেন। আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে জনপ্রতিনিধি বা রাজনীতিক না হয়েও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সিরাজ উদ্দিন বেগ ও দেলোয়ার হোসেন বেগ প্রমুখ প্রবাসীরা যেভাবে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন তা অনেক প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির উপদেষ্টা দেলোয়ার হোসেন বেগ।
সাংবাদিক তারেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব সিরাজ উদ্দিন বেগ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিরাজ বেগ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক লিটন আহমদ বেগ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান তালুকদার, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য আশিকুর রহমান আশিক, সমাজসেবী আব্দুল মনাফ, ছানা বেগ, সাংবাদিক জাহেদুল ইসলাম, আমির আলী, যুবলীগ নেতা মাহিনুল ইসলাম চৌধুরী, সমাজসেবী সৈয়দ ত্বাকী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / জিলু / ডি.আর




