বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বনগাঁও স্ট্রাইক ফোর্স ইলিভেন ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেণ্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকালে স্থানীয় মাঠে টুর্ণামেণ্টের ফাইনাল খেলায় মাদ্রাসাবাজার ফুলকুঁড়ি ক্রিকেট ক্লাবকে হারিয়ে ময়না বাজার এমএফসি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়।


পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়ানুরাগী সাহিদ আহমেদ।

ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডেল সদস্য খন্দকার আব্দুর রকিব, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, ক্রীড়ানুরাগী হাবিবুর রহমান হাবিব, নোমান আহমদ লস্কর, শুভ লস্কর, বনগাঁও ক্রিকেট ক্লাবের কর্মকর্তা জুবের আহমেদ, আদিল খান, আতিকুর রহমান, মুহিবুর রহমান, রুবেল আহমেদ, এমদাদুর রহমান, সাইদুর রহমান, মতিউর রহমান, সালেহ আহমেদ, সাকিব আহমদ, সুয়েব আহমদ, বদরুল আলম, ক্রীড়ানুরাগী জাকারিয়া আহমেদ, মোস্তফা আহমেদ, দানিয়েল অপু, শরিফ বিন তাজ, রাকিব আহমেদ, সাকের আহমদ, মুহিন আহমদ, শফি আহমদ, রেজওয়ান আহমদ, নিরু আহমেদ, আবু সাঈদ মাসুদ প্রমুখ।

সমাপনী ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় জালাল আহমেদ।


সিলেটভিউ২৪ডটকম / জিলু / ডি.আর