মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মহলাল উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. এ কে জিল্লুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শংকর দুলাল দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, রাজনগর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জিলাল উদ্দীন, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালিছুর রহমান, কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ হরা হয়।
এসময় উপস্থিত ছিলেন- মহলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমহদউর রহমান ইমরান।
সিলেটভিউ২৪ডটকম/এআরএস/এসডি-১০




