কুয়েত প্রবাসী অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ ( ৫৫ ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত সোমবার ( ১৪ মার্চ ) সকাল ১০ টায় কুয়েতের স্থানীয় আমিরি হাসপাতালে তিনি মারা যান । সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের বাসিন্দা।
অধ্যাপক বেলাল আহমেদের কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে সিলেট-৩ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। 'এসো আমরা জাগি সংগঠনের' কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কুয়েতে ইন্টার্নেশনাল মিডিয়া ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেটের জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন। কুয়েত বাঙালি কমিউনিটির সর্বোচ্চ সম্মানী ব্যক্তি ছিলেন । বিশেষ করে সিলেটের কমিউনিটি অন্যতম নীতিনির্ধারক দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে।
অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ প্রায় তিন যুগেরও বেশি সময় আগে জীবন আর জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন । শুরুতে কুয়েতের একটি কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি । পরবর্তীতে গত কয়েক বছর ধরে কুয়েত ফ্লাওয়ার মেইল কোম্পানীর জাহরা ব্রাঞ্চে সিনিয়র এক্সেকিউটিভ পদে কর্মরত ছিলেন বেলাল ।
কিছুদিন আগে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হলে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান । সতেরো দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন স্থানীয় আমিরি হাসপাতালে । সেখানে ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে , পরে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয় । একপর্যায়ে এ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ ।
এদিকে অধ্যাপক বেলাল আহমদ'র মৃত্যুতে কুয়েতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে । বেলাল আহমদ একাধারে কবি , সাহিত্যিক , রাজনীতিবিদ ও সম্মিলিত সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ছিলেন । অধ্যাপক মোহাম্মদ বেলাল আহমদ'র মৃত্যুতে কুয়েতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাক আলী ফেরদৌস। আনজুমানে আল ইসলাহ কুয়েতের সভাপতি নাজমুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাবেক সদস্য সচিব ও সিলেট বিভাগ আওয়ামী লীগের সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ ।জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা সাদ মিয়া. জালালাবাদ এসেছেন কুয়েতের উপদেষ্টা ,বাবু মিহির কান্তি পাল জালালাবাদ এসোসিয়েশন উপদেষ্টা আলিমুদ্দিন।
বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত এর সভাপতি নাসির উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।সভাপতি সিলেট বিভাগ সমিতি সহ সভাপতি শামিম আহমেদ । সুনামগ্জ সমাজ কল্যান সমিতি সভাপতি লেচু মিয়া ও সাধারণ সম্পাদক নোমান আহমদ ,আব্দুল সামাদ স্মৃতি পরিষদের সভাপতি অধুদ আহমদ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ আহমদ । সুনামগ্জ সমাজ কল্যান সমিতির সাধারণ মিজানুর রহমান ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সভাপতি ফুয়াদ আহমদ ও সাধারণ সম্পাদ আহাদ আম্বিয়া খোকন। জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক তাজউদ্দীন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / আম্বিয়া / ডি.আর




