শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬তম শুভ আবির্ভাব তিথি গৌরপূর্ণিমা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৮ মার্চ শুক্রবার চন্দ্রোদয় পর্যন্ত নির্জলা উপবাস। বিকেল ৪টায় গৌরকথা, বিকেল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান; পরিবেশনায় ইসকন, যুগলটিলা, সিলেট, সন্ধ্যা সাড়ে ৬টায় মহাপ্রভুর মহাঅভিষেক ও গৌর-আরতি, রাত ৮টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ, রাত সাড়ে ৮টায় বৈদিক নাটক; পরিবেশনায় ইসকন, যুগলটিলা, সিলেট।
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫৩৬তম শুভ আবির্ভাব তিথি গৌরপূর্ণিমা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যুগলটিলা সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য ইসকন বাংলাদেশ সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




