দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে নেগাল কান্দিয়ারচরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বি মাসুক মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, মোগলাবাজারের মাহদী ট্রেডার্সের মেয়াদ উত্তীর্ণ সার ও কীটনাশক ব্যবহার করায় অত্র এলাকার দরিদ্র কৃষকদের ১৮০ শতক জমির ফসল মরে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
কৃষকদের ক্ষতি পূরণ প্রদান ও মাহদী ট্রেডাসের মালিক অসাধু ব্যবসায়ী বাবুল আহমদকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন-মুরব্বী সাজ্জাদ মিয়া, হাছির আলী, নূর উদ্দিন, আজমল মিয়া, তেরাব আলী মিয়া, আজমুল মিয়া, নজির আহমদ, আরব আলী, যুব সমাজের পক্ষে ইবাদ মিয়া, লিটন আহমদ, সাজিদ মিয়া, বাদশা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, কৃষকদের ক্ষতি মানেই দেশের ক্ষতি। যারা জেনে-শোনে কৃষকদের ক্ষতি করে তারা দেশের শত্রু। কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে গম, লাউ, শিম, টমেটো, শশা, পাতা কপি, ধনিয়া সহ ইত্যাদি উৎপাদন করেন। এইসব ফসল দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করে।
যারা নিজেদের স্বার্থে ফসল উৎপাদন ব্যহত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং কৃষক সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়ার জোর দাবী জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




