সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেছেন, প্রবাসীরা সত্যিকার মানবিক, কল্যাণকর এবং মানবিক ডাকে সাড়া দিয়ে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যেতে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। তাদের মহতি মানবিক কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসিত করছে।
বুধবার সিলেট মিডিয়া কর্পোরেশন ও ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের যৌথ উদ্যোগে দুস্থ অসহায় পরিবারকে নির্মিত ঘরের চাবি হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেন, সমাজসেবী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, সম্বোর্ধিত অতিথি সিলেট মিডিয়া কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান দারা মিয়া, পরিচালক প্রচার আমির শাহ, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের উপদেষ্টা গোলাম মোস্তফা ফটিক, উপদেষ্টা এস আই আপ্তাব, উপদেষ্টা শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসরাম বাবুল।
হাফিজ লুৎফুর রহমানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরুতেই বক্তব্যে রাখেন ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের বাংলাদেশের সম্বনয়ক সিরাজুল ইসলাম সাজুল, ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের উপদেষ্টা আব্দুস সামাদ, সদস্য ফয়েজ আহমদ।
প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ ইলাশপুর গ্রামের দরীদ্র এখলাছুর রহমান কে সেমি পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ নিয়ে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ফেঞ্জুগঞ্জের ৬ টি পরিবারকে ঘর নির্মান করে দিয়েছে
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৩




