ছবিঃ ফাইল ছবি।

সিলেট-ঢাকা রুটের রেল যোগাযোগে যুগান্তকারী এক ঘোষণা দিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে সিলেট-ঢাকা রুটে নতুন একটি ট্রেন চালু করা হবে।

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন ট্রেনের অনুমোদন করেছেন।

 

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 'রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।'

 

ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হলে যাত্রীদের জন্য আসনসংখ্যা ও যাতায়াতের সুযোগ বাড়তে পারে। তবে নতুন ট্রেনটির নাম, চলাচলের সময়সূচি, আসনসংখ্যা এবং কোন কোন স্টেশনে থামবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১