ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর চারটি থানাধীন বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত এসএমপির মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাসগামী সড়কে পেট্রোল দিয়ে টায়ায়ে আগুন জ্বালিয়ে নাশকতামূলক কাজের প্রস্তুতিকালে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সিলেট মহানগরের ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি আসামী জিল্লুর রহমান (৪০)। তিনি সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বাগানবাগিচা এলাকার রোড নং-৩ এর ১৭ নম্বর বাসার মৃত আব্দুল লতিফের ছেলে। উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার মামলা নং-০৬, তারিখ-১৮/১১/২০২৬খ্রিঃ, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধন-২০২৫) এর ৬/এর (১) এর (ক) এর (ই)(ঈ)/৮/৯/১২রুজু হয় বলে জানায় পুলিশ।
এদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন তেলি বাজার, সুনামগঞ্জ বাইপাস এলাকায় জন্মদিন পালনের কথা বলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী একত্রিত হয়ে অসৎ উদ্দেশ্যে অবস্থান করে। তখন স্থানীয় জনগণের সহায়তায় দক্ষিণ সুরমা থানাপুলিশ গোয়ালগাঁও এলাকা থেকে মাসুক আহমেদ (২০)কে গ্রেফতার করে। মাসুক মৌলভীবাজার জেলার সদর থানার দিঘীরপার বাজার এলাকার আশরাফ মিয়ার ছেলে। বর্তমানে কোতোয়ালী থানাধীন শেখঘাট এলাকায় সম্রাটের বাসায় ভাড়া বসবাস করেন।উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অপরদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জালালাবাদ থানার মামলা নং-০৩/১৩৬, তারিখ-০২/০৮/২০২৬খ্রিঃ, ধারা-সন্ত্রাসবিরোধী আইন এর ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ সন্ধগ্ধি আসামী মো. রুহেল মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুহেল সেচ্ছাসেবক লীগের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন আখালিয়া সোনালী আবাসিক এলাকা যোগীপাড়ার ২৯নম্বর বাসার মো. নজির মিয়ার ছেলে।
এছাড়াও, ওই দিন দিবাগত রাতে আনুমানিক সোয়া ২টার দিকে মহানগীর এয়ারপোর্ট থানাধীন আম্বরখানাস্থ হোটেল পলাশ হতে এয়ারপোর্ট থানার মামলা নং-২৫, তারিখ-১৮/০৭/২০২৬ ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারার মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মো. দেলোয়ার হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট থানার জাঙ্গাইল তোয়াকুল এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। দেলোয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটি সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী। উল্লেখ্য, গত ১৭ জুলাই সকাল সাড়ে ৬টায় এয়ারপোর্ট থানাধীন পূর্ব শাহী ঈদগাহ টিবি গেইট এলাকায় সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগানসহ ঝটিকা মিছিলে গ্রেফতারকৃত আসামির সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পাওয়া যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত আসামীরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এছাড়া থানা রেকর্ডপত্র যাচাইয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১




