মামলা দিয়ে গ্রামবাসীকে হয়রানি করার অভিযোগ এনে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণসহ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কয়েকজন মুক্তিযোদ্ধা ও উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে কয়েকজন মুক্তিযোদ্ধা দাবি করেন, সম্প্রতি সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্তৃক ভূমি অফিসের মাধ্যমে নদীতে চাঁদাবাজিনহ বিভিন্ন অভিযোগ দিয়ে উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইগাঁওসহ কয়েক গ্রামের মানুষদের আসামি করে মামলা দেয়া হয়।


এই মামলায় একাধিক মুক্তিযোদ্ধার সন্তানসহ দুই জনপ্রতিনিধিকে আসামি করা হয়। ইউনও কর্তৃক এই মামলাকে মিথ্যা ও হয়রানিমুলক দাবি করে তাঁর অপসারণের দাবি করেন তারা।

গ্রামবাসীর সামনে টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্যকে হেনস্তা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারের বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন বক্তরা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক,
আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা শাহলম, আবু হানিফ, সাহেদ আলী প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-২০