শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক ইমন ও সাধারণ সম্পাদক হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত হোসেনকে নির্বাচন করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- সহ সাধারণ সম্পাদক অর্নব পাল, সাংগঠনিক সম্পাদক মো. জীবন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আকাশ, সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন শাকিল, সহ সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান অহী, ক্রিড়া সম্পাদক মাহমুদুল হাসান রেজা, সহ ক্রিড়া সম্পাদক তহিবুর রহমান।

এছাড়া পদাধিকারবলে কমিটির সভাপতি হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইফতে খাইরুল আমিন এবং কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক সৌমিক সিংহ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত সেশনের সহ-সভাপতি (ভিপি) এজাজুল হক শিকদার এ নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির বর্তমান কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক সৌমিক সিংহের তত্ত্বাবধানে বিভাগের প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীদের নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-৩৫