হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাসিন্দা কেশব বনিকের ছেলে বিশাল বনিকের নামে ফেইক ফেসবুক আইডি খোলা হয়েছে।
বিশাল বনিক জানান, ১৫ মার্চ দুপুরে লক্ষ্য করি আমার নামে ফেসবুকে ফেইক আইডি খোলা হয়েছে। এ আইডি থেকে বিভিন্ন ধরনের আপত্তিকর পোষ্ট দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, সমাজে তার মান সম্মান ক্ষুন্ন করতে এ ফেইক আইডি খোলা হয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য মাধবপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। তিনি এ ব্যাপারে সবার সহযোগীতা চেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৩৯




