সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ‘মা ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ’র নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, কার্যকরি সদস্য সাংবাদিক ইউসুফ আলী, ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মামুন হাসান, সাংবাদিক মো. দুলাল হোসেন প্রমুখ।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৮