ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আরজক আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওইদিন বিকালে সেওতরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে উনাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে তিনি ইন্তেকাল করেছেন।
ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট ছায়াদুর রহমানের পরিচালনায় জানাজা পরবর্তী সময়ে তাকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আ,ন,ম ওহিদ কনা মিয়া, ছৈলা আফজালাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, দবিরুল ইসলাম, আফজাল হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুস শহিদ মুহিত, এডভোকেট শাহাব উদ্দিন, মরহুমের চাচা সাজ্জাদুর রহমান প্রমুখ।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে বলেন, আরজক আলী চেয়ারম্যান চিলেন এঅঞ্চলের আলোকিত মানুষ এবং আওয়ামী লীগের ত্যাগী নেতা। তিনি সারা জীবন ন্যায়ের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর শূন্যতা পূরণ হবার মতো নয়। রাজনীতির পাশাপাশি এই এলাকার সামাজিক কর্মকান্ডেও তাঁর সম্পৃক্ততা ছিলো। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/এমএ/এসডি-৫৭




