“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার-সকল শিশুর সমান অধিকার” এ-প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে ‘জাতীয় শিশু দিবস’ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে।


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, শাহ নিমাত্রা সাগরনাল-ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল মতিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসিন আহমদ চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, পিডিবি’র উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে।

বৃহস্পতিবার সকাল থেকে ক ও খ শাখায় ক্বেরাত, হামদ ও নাত, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর বক্তব্য প্রতিযোগিতা শুরু হয়।

পরে ইসলামিক ফাউন্ডেশন, জুড়ী উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল।

বিশেষ অতিথি ছিলেন- জীবনজ্যোতিনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমর উদ্দিন।

উপস্থিত ছিলেন- ইফা, জুড়ীর মডেল কেয়ারটেকার মাওলানা তাজ উদ্দিন, সাধারণ কেয়ারটেকার হুছাম উদ্দিন, মো: আব্দুল হাশিম।

পরে প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-৫৯