সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনাতর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


এসময় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযুদ্ধা মো. মঈনুল হক, মো. নুরুল ইসলাম, মো. শরীফ আলী।

সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আব্দুল বাছিত এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি ইকলাল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজ এর সহকারি প্রধান হারুনুর রশিদ, সহকারি শিক্ষক মাওলানা শামসুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মক্তার হোসেন, খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষ সামগ্রী বিতরণ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৫