জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি পরিবার।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম‍্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই এবং ট্রেজারার বনমালী ভৌমিক।


এসময় লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ, রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১