সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিলো বলেই বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামক স্বাধীন রাষ্ট্রের স্থান হয়েছে, লাল-সবুজের পতাকা উড়ছে।
আর বাঙালী জাতি নিজের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছেন। বিশ্ববাসীও জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ শুনেছেন। জাতির জনক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীত্ব চাননি, চেয়ে ছিলের বাঙালী জাতির মুক্তির সনদ ‘স্বাধীনতা’ অর্জন করতে। এজন্য তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। তবুও নিজের ব্যক্তি যস্বার্থ ত্যাগ করে বাঙালী জাতিকে স্বাধীনতা এনে তিনে সক্ষম হয়েছেন জাতির জনক। নিজের কর্মগুনেই বঙ্গবন্ধু আজ বিশ্ববাসীর মনে এক মহান নেতা হিসেবে স্থান করে নিয়েছেন।
তিনি বৃহস্পতিবার রাতে ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর দেশ এগিয়ে যাচ্ছে দেখে বিদেশে বসে বিএনপির নেতা তারেক জিয়াসহ স্বাধীনতা বিরুধেীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তাদের কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়ন ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশ এগিয়ে যাবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরুক আহমদ ও যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা শানুর আহমদ জয়দু ও শেষে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা খায়রুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সদস্য মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য আব্দুল রোশন চেরাগ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, মিয়াদ আহমদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক বন ও পরিবেশ রুনু কান্ত দে, সদস্য আকবর আলী, মিজানুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, যুক্তরাজ্যের ব্রাডফোর্ড যুবলীগের সহ সভাপতি পংকি মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াসিন আলী, মনোহর হোসেন মুন্না, দবির মিয়া, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম, শামছুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিনু, আব্দুস ছালাম, মোশাহিদ আলী, শেখ ফজর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহবায়ক আমরোজ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, শ্রমিক লীগ জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ফজলু মিয়া, নওশাদ মিয়া, নাসির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, আরব আলী ইরন, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, মারুফ মিয়া, আশরাফ উদ্দিন, শেখ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১৯




