হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে "সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগ কর্তৃক ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় ও সন্ধ্যায় ধোপাদিঘীরপাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টিত হয়।


সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম সমিউল আলম ও সিলেট জজ কোর্টের ভিপি জিপি এডভোকেট একেএম ফখরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় কমিটির সহ সভাপতি মারিয়ান চৌধুরী, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম,বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, এডিশনাল পিপি এডভোকেট আনেয়ার হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কর, সাধারণ সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, নারী কমিটির সভাপতি বেগম সামছুন্নাহার মিনু, সাধারণ সম্পাদক, হাসনা হেনা চৌধুরী, নারী নেত্রী জান্নাত আরা খান পান্না, সুপ্তা বৈদ্য, মাহমুদা নাজিম রুবী, আছমা বেগম, এডভোকেট খন্দকার রানা, এডভোকেট কুতুব উদ্দিন, আব্দুল মালিক পুকন, বাহারুল চৌধুরী, গুলজার খান, সেবুল আহমদ, মিন্টু বৈদ্য, পবিত্র বেদ্য, মাসুক আহমদ প্রমুখ।

সভায় বক্তারা- বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে তাকে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করেন ও তার মুল আদর্শ দেশ প্রেম বুকে ধারণ করে ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ সহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে দীপ্ত শপথ গ্রহণ করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ আজো পরাধীন থাকতো। সভায় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর